ঘাস সতেজ ও সবুজ রাখতে

চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে মাঠের সবুজাভ ধরে রাখতে অটোমেটেড সিপ্রংকলার পদ্ধতি চালু করা হয়েছে। ভাটিয়ারীস্থ গল্ফ ক্লাব মাঠে এবং বিভিন্ন চা বাগানে সিপ্রংকলার সিস্টেম চালু থাকলেও দেশের কোন স্টেডিয়ামে এই ধরনের পদ্ধতি এই প্রথম। সিপ্রংকলার পদ্ধতির মাধ্যমে মাঠের ঘাসকে সতেজ ও সবুজ রাখা যাবে। আবার এই পদ্ধতির মাধ্যমে অতি বৃষ্টির পানিও নিষ্কাশন করার ব্যবস্থা রয়েছে। অটোমেটেড সিপ্রংকলার সিস্টেম চালুর পেছনে কাজ করেছে পেডরোলো এনকে লিমিটেড। গতকাল রবিবার দুপুরে এমএ আজিজ স্টেডিয়ামে অটোমেটেড সিপ্রংকলার সিস্টেম চালুর উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) সভাপতি ও জেলা প্রশাসক মো. আবদুল মান্নান।