হকির তদন্ত কমিটি আরো এক সপ্তাহ সময় নিয়েছে

এশিয়া কাপ হকির ব্যর্থতা অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটি গতকাল রিপোর্ট জমা দেয়নি। আরো সময় লাগবে বলে জানা গেছে। তিন সদস্যের তদন্ত কমিটি আরো এক সপ্তাহ সময় চেয়েছে। কমিটির কর্মকর্তা মামুনুর রশিদ জানিয়েছেন তারা তদন্ত করছেন। কথা বলছেন খেলোয়াড়দের সাথে। কিন্তু এখনই রিপোর্ট দেয়া সম্ভব হচ্ছে না। আরো এক সপ্তাহ সময় লাগবে। ইতোমধ্যে জাতীয় হকি দলের পাকিস্তানী কোচ নাভিদ আলম একটি রিপোর্ট জমা দিয়েছেন। সেখানে তিন খেলোয়াড় রাসেল মাহমুদ জিমি, ইমরান হাসান পিন্টু এবং কামরুজ্জামান রানার নাম উল্লেখ করেছেন পাকিস্তানী কোচ। এই তিন খেলোয়াড় নিজেদের খেলা খেলেননি বলে রিপোর্টে মত দিয়েছেন। মালয়েশিয়ায় এশিয়া কাপ হকিতে বাংলাদেশ আট দেশের মধ্যে সপ্তম হয়েছে।