নতুন প্রজন্মের জন্য চাই বিশ্বমানের শিক্ষা :শিক্ষামন্ত্রী
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০১৩, ২২:১৬
গতকাল রবিবার গাজীপুরের শ্রীপুরস্থ শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী বিশ্ববিদ্যালয় কলেজের ভবন উদ্বোধন ও দাতা সদস্যদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ এমপি।
এ সময় শিক্ষামন্ত্রী বলেন, “নতুন প্রজন্মের জন্য চাই বিশ্বমানের শিক্ষা, দারিদ্র্য ও দুর্নীতিমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ। তিনি বর্তমান সরকারের আমলে শিক্ষাখাতে বিভিন্ন উন্নয়নের দিক তুলে ধরে বলেন, আমার সাধ ছিল সামর্থ্য নেই। যেহেতু আমার পরিবার অনেক বড়। তারপরও প্রতিবন্ধকতা উপেক্ষা করে সর্বজনগ্রাহ্য শিক্ষানীতি ঘোষণা করা হয়েছে, যার বাস্তবায়ন চলছে।
অনুষ্ঠানে শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী কলেজের পরিচালনা পরিষদের সভাপতি ও এমপি পুত্র আলহাজ্ব এডভোকেট জামিল হাসান দুর্জয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাজীপুর ৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মো: রহমত আলী, গাজীপুরের জেলা প্রশাসক নূরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলহাজ্ব এডভোকেট হারিছ উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট শামসুল আলম প্রধান, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বুলবুল, কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকিরুল হাসান জিকু প্রমুখ।
শ্রীপুর কলেজ প্রতিষ্ঠার ৪৫ বছর পর স্থানীয় এমপির নামে বর্তমানে এর নামকরণ করা হয়। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে।