কামারুজ্জামানের আপিলের সার সংক্ষেপ জমা দেয়ার নির্দেশ
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০১৩, ২২:১৮
আগামী ২৯ সেপ্টেম্বরের মধ্যে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের আপিলের সার সংক্ষেপ জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ গতকাল রবিবার এই আদেশ দেন।
সার সংক্ষেপ দাখিলের জন্য সময় চেয়ে কামারুজ্জামানের পক্ষে আবেদন জানান ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। পরে আদালত সময় মঞ্জুর করে। হত্যা ও গণহত্যার দায়ে গত ৯ মে কামারুজ্জামানকে মৃত্যুদ্লাদেশ দেয় যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-২। ঐ রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল দায়ের করেন কামারুজ্জামান।