জামায়াতের বিক্ষোভ কর্মসূচি আজ
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০১৩, ২২:২২
মানবতাবিরোধী অপরাধে সর্বোচ্চ আদালত থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারি সেক্রেটারী জেনারেল আবদুল কাদের মোল্লাসহ আটক শীর্ষ নেতৃবৃন্দের মুক্তির দাবিতে আজ সোমবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। এ কর্মসূচি থেকে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিও জানাবে জামায়াত।
গত মঙ্গলবার সর্বোচ্চ আদালত থেকে কাদের মোল্লার মৃত্যুদ্লের রায় ঘোষণার পর গত বুধবার জামায়াত দেশব্যাপী ৪৮ ঘন্টার হরতাল কর্মসূচি দেয়। গতকাল রবিবার জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে, আজকের বিক্ষোভ কর্মসূচি পালনের পর আপাতত কোন কর্মসূচি দেয়ার পরিকল্পনা নেই দলটির। তবে কর্মসূচিতে পুলিশ বাধা দিলে পরবর্তী কর্মসূচি হিসাবে হরতাল দেয়া হতে পারে। এছাড়া কাদের মোল্লার ফাঁসির রায়ের প্রেক্ষিতে পূর্ণাঙ্গ রায় হাতে পাওয়ার পর রিভিউ করার আবেদন করা হবে।