প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার পাঠ প্রস্তুতি : ইসলাম ও নৈতিক শিক্ষা

অধ্যায় : ৩ যোগ্যতাভিত্তিক প্রশ্নোত্তর ১। আল্লাহ কী করা পছন্দ করেন? ক.অন্যায় করা খ. পাপ করা গ.গুনাহ করা ঘ.ক্ষমা করা সঠিক উত্তর: ঘ. ক্ষমা করা। ২। মানুষ স্বভাবতই- ক.অপরাধপ্রবণ নয় খ.ভুলের ঊর্ধ্বে গ.ভুল করে ঘ.নিষ্পাপ সঠিক উত্তর: গ. ভুল করে। ৩।মনি তোমার সাথে অন্যায় করেছে বুঝতে পেরে এখন তোমার কাছে ক্ষমা চাইছে তুমি কোন কাজটি করলে আল্লাহ খুশি হবেন ? ক.অন্যায়ের প্রতিশোধ নিবে খ.টাকার বিনিময়ে ক্ষমা করবে গ.তাকে অনুরূপ শাস্তি দিবে ঘ. তাকে ক্ষমা করে দিবে সঠিক উত্তর: ঘ. তাকে ক্ষমা করে দিবে। ৪। নিচের কোনটি আল্লাহর একটি বিশেষ গুণ ? ক.শাস্তি দেয়া খ. অপরাধীকে উত্সাহিত করা গ. অপরাধীকে ক্ষমা করা ঘ.পক্ষপাতিত্ব করা সঠিক উত্তর:গ. অপরাধীকে ক্ষমা করা। ৫।কোন বান্দাকে আল্লাহ পছন্দ করেন ? ক.যে স্বার্থপর খ যে বেহিসাবি গ. যে ক্রোধ সংবরণ করে ঘ.যে নফসের অনুগত হয় সঠিক উত্তর:গ. যে ক্রোধ সংবরণ করে। ৬। কে রাগ দমন করতে পারে ? ক. যে কৃপণ খ. যার অন্তরে ভয় বেশি গ.যার মন উদার ঘ. যে আইনের ভয় পায় সঠিক উত্তর:গ. যার মন উদার। ৭। কার জন্য আল্লাহ পুরস্কার ঘোষণা করেছেন ? ক. যে রাগী খ. যে সাহসী গ. যে ভীরু ঘ. যে ক্ষমাশীল সঠিক উত্তর:ঘ. যে ক্ষমাশীল। ৮। কে মানবজাতির পরম বন্ধু ? ক. হযরত মুহাম্মদ (স) খ. হযরত ঈসা (আ) গ. হযরত নুহ (আ) ঘ. হযরত ইব্রাহিম (আ) সঠিক উত্তর: ক. হযরত মুহাম্মদ (স) । ৯। কার পুরো জীবন ছিলো ক্ষমার উজ্জ্বল আর্দশ ? ক. হযরত মুহাম্মদ (স) খ. হযরত ঈসা (আ) গ. হযরত নুহ (আ) ঘ. হযরত ইব্রাহিম (আ) সঠিক উত্তর: ক. হযরত মুহাম্মদ (স) । ১০। কাদের অত্যাচারে মহানবি (স) মআ ছাড়লেন ? ক.তার বন্ধুদের খ.ইহুদিদের গ. মুসলমানদের ঘ.কাফিরদের সঠিক উত্তর: কাফিরদের।