জোকস
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০১৩, ১৯:২২
দরজায় একজন কড়া নাড়ল। দোর খুলে দিলেন মিসেস সেন।
আগন্তুক : নমস্কার ম্যাডাম, আপনি কি পোষা কুকুর হারিয়ে যাওয়ার পর কাগজে বিজ্ঞাপন দিয়েছেলেন ?
মিসেস সেন : হ্যাঁ ।
আগন্তুক : কুকুরটা এনে দিতে পারলে ৫০০ টাকা পুরস্কার ?
মিসেস সেন : তেমনই তো বিজ্ঞাপনে লেখা আছে।
আগন্তুক : ম্যাডাম, আমাকে তবে ১০০ টাকা এডভান্স করুন আমি এখনই ওটা খুঁজতে যাচ্ছি।
এক ভদ্রলোক একবার এক হোটেলে ঢুকে মাংস রুটির অর্ডার দিলেন। বয় মাংস রুটি এনে তার সামনে রাখল। ভদ্রলোক এক টুকরা মাংসে কামড় দিয়েই সোজা ম্যানেজারের সামনে গিয়ে জিজ্ঞেস করলেনু
ভদ্রলোক : আপনাদের এই হোটেলটা খুব পুরানো, তাই না ?
ম্যানেজার : হ্যাঁ, এই বাড়িটা মুঘল আমলের আর এ বাড়িতে হোটেল ব্যবসা চলছে সেই ব্রিটিশ আমল থেকেই !
ভদ্রলোক :মুঘল আমল, ব্রিটিশ আমল সবই বুঝলাম, কিন্তু বয় যে মাংসটি দিয়ে গেল সেটি কোন আমলের?
প্রথম বন্ধু :একটা সময় ছিল যখন আমাকে ছাড়া আমার পাড়ার ফুটবল টিম কোনো ম্যাচ খেলতেই পারত না। আমি ছিলাম দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য খেলোয়াড়।
দ্বিতীয় বন্ধু : তারপর?
প্রথম বন্ধু : তারপর আরকি, আমাদের পাড়ার আরও একটা ছেলে ফুটবল কিনে ফেলল...