পূর্ণাঙ্গ ডিজিটাল সিকিউরিটি সলিউশন

সব ধরনের ডিভাইস সমর্থিত পূর্ণাঙ্গ সিকিউরিটি সলিউশন বাজারে এনেছে জার্মানি কম্পিউটার অ্যান্ড টেলিকম। তাইওয়ান এবং কোরিয়ার উচ্চমানের ডিভিআর (ডিজিটাল ভিডিও রেকর্ডার), এনভিআর (নেটওয়ার্ক ভিডিও রেকর্ডার) এবং বিভিন্ন ধরনের সিসি ক্যামেরা রয়েছে এই তালিকায়। রয়েছে আউটডোর ভেরিফোকাল সনি সুপার সিসিডি ক্যামেরা, ইনডোর ডোম ক্যামেরা, ফুল এইচডি ইনডোর ডোম ক্যামেরা, এনক্লোজার থার্মাল ইমেজিং সিসিটিভি নেটওয়ার্ক ক্যামেরা, আউটডোর পিটিজেড সিসিটিভি ক্যামেরা, ফিঙ্গারপ্রিন্ট অ্যাকসেস কন্ট্রোল, বায়োমেট্রিক অ্যাকসেস কন্ট্রোল, অ্যান্ড্রয়েড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ডিজিটাল পারসোনা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ফিঙ্গারপ্রিন্ট অ্যাকসেস কন্ট্রোল, হিট ডিটেক্টর, স্মোক ডিটেক্টর, অ্যাড্রেসেবল ফায়ার অ্যালার্ম কন্ট্রোল প্যানেল, ফায়ার ব্রেক গ্লাস, স্প্রিংকলার প্রভৃতি। ব্ল্যাকবেরি, আইফোন, আইপ্যাড, অ্যান্ড্রয়েড, উইন্ডোজ ফোন, সিমবিয়ানসহ সব ধরনের মোবাইল ডিভাইস থেকেই এসব ডিভাইস মনিটর ও নিয়ন্ত্রণ করা যায়। ফোন :৮৬২৩৪৬১, ০১৮১৯২২৮৮৭০।