সর্ম্পক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০১৩, ১৯:২৯
ভালোবাসা, তারুণ্যের দীর্ঘশ্বাস, ঘুনেধরা সমাজের আস্ফাালন, আদর্শের লড়ে যাওয়ার গল্প নিয়ে নাসির উদ্দিন মাসুদের কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় মোহনা টিভির নিজস্ব প্রযোজনায় প্রথমবারের মতো নির্মিত হলো মেগা সিরিয়াল ‘সম্পর্ক’। উত্তরাসহ ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। খুব শীঘ্রই দ্বিতীয় কিস্তির কাজ শুরু হবে। নাটকটির প্রসঙ্গে পরিচালক নাসির উদ্দিন মাসুদ বলেন, ‘বর্তমান সমাজের বিভিন্ন বিষয় আমরা নাটকটির মাধ্যমে দর্শকদের সামনে নিয়ে আসতে চেয়েছি। এখানে যেমন স্বপ্ন আছে তেমনি স্বপ্ন ভঙ্গের বেদনার কথাও রয়েছে। পাশাপাশি শত প্রতিকূলতার মাঝেও আদর্শের লড়ে যাওয়ার গল্প রয়েছে।’ এতে অভিনয় করেছেন—আহমেদ শরীফ, সুব্রত, আহমেদ রুবেল, বন্যা মির্জা, মোটুসী, শিরিন আলম, গুলসান আরা, কাজী রাজু, বৃষ্টি, মেহমুদ সিদ্দিকী, কামরুল বাহার, শোমন সুমী, স্নিগ্ধা, রিয়া ও অধরাসহ প্রমুখ।