শ্রীনগরে জঙ্গিদের গুলিতে এক জওয়ান নিহত

ভারতের অস্থিরতাপূর্ণ অঞ্চল কাশ্মীরের রাজধানী শ্রীনগরে একটি ব্যস্ততম বাজারে গুলির ঘটনায় কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর (সিআইএসএফ) এক সদস্য নিহত এবং অপর একজন আহত হয়েছেন। গতকাল সোমবার এ হামলার ঘটনা ঘটে। জঙ্গিরা এ হামলার সাথে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। -খবর এনডিটিভির। ঐ দুই জওয়ান বাজারে কেনাকাটা করছিল। তাদের কাছে কোন অস্ত্র ছিল না। এ সময় জঙ্গিরা খুব কাছ থেকে তাদের ওপর গুলি চালায়। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।