একাদশ ও দ্বাদশ শ্রেণি চালুর উদ্দেশ্যে কমিটি গঠন প্রসঙ্গে

পত্রিকায় মাধ্যমিক বিদ্যালয়গুলতে একাদশ ও দ্বাদশ শ্রেণি চালু প্রসঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত প্রকাশিত হয়েছিল। প্রসঙ্গত, অনেক কিন্ডারগার্টেন স্কুল ব্যবসায়িক সাফল্য পেয়ে মাধ্যমিক বিদ্যালয়ের সরকারি অনুমোদন আদায় করে নিয়েছে। অনেকের উপযুক্ত জমি ভবনও নেই ঐসব স্কুলে ছাত্র-ছাত্রীরা ঘিঞ্জি পরিসরে দশম শ্রেণি পর্যন্ত ক্লাসে বসতে বাধ্য হচ্ছে। অপ্রশস্ত বিদ্যালয় ভবন শিক্ষার পরিবেশের ক্ষেত্রে একটি বড় বাধা হিসাবে কাজ করে। শিক্ষা প্রসারের স্বার্থে মাধ্যমিক বিদ্যালয়ে একাদশ ও দ্বাদশ শ্রেণি চালু করার উদ্দেশ্যে উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করা প্রয়োজন। উপযুক্ত জমি ও ভবন আছে কিনা তা বিচার না করে সমস্ত উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে একাদশ ও দ্বাদশ শ্রেণি অনুমোদন দেয়া হলে শিক্ষার পরিবেশ আরো ঘিঞ্জি হবে। বিষয়টির প্রতি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। নাম প্রকাশে অনিচ্ছুক