ড্রয়ে শেষ হল ‘ফরাসী মহারণ’
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০১৩, ২১:৩৪
দুটি দলই বড় বাজেটের দল গড়েছে; প্যারিস সেইন্ট জার্মেইনে যেমন ছিলেন জ্লাতান ইব্রাহিমোভিচ ও এডিসন কাভানি অন্যদিকে মোনাকোতেও আলো ছড়িয়েছেন রাদামেল ফ্যালকাও ও জোয়াও মতিনহো। এক কথায় ম্যাচ শুরুর আগেই শক্তিমত্তার দিক দিয়ে রীতিমতো মহারণের রূপ নেয় ম্যাচটি। কিন্তু অনেক ফরাসী ঘরোয়া লিগে অনেক ‘হাইপ’ তোলা ম্যাচটি শেষ হয়েছে ড্রয়ের মধ্য দিয়ে। গত রবিবার ১-১ গোলে ড্র হওয়ার ফলে ১৪ লিগে শীর্ষ স্থান ধরে রেখেছে মোনাকো। দ্বিতীয় স্থানে থাকা পিএসজির পয়েন্ট ১২।
হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে পাঁচ মিনিটে সুইডিশ স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচের গোলে এগিয়ে যাওয়ার পর ২০ মিনিটে মোনাকোকে সমতায় ফেরান রাদামেল ফ্যালকাও।