আজ শুরু বিএসজেএ মিডিয়া ক্রিকেট
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০১৩, ২১:৩৫
ছাব্বিশটি গণমাধ্যমের অংশগ্রহণে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে বাংলাদেশ ক্রীড়া সাংবাদিক সংস্থা (বিএসজেএ)। আজ সকাল সাড়ে আটটা থেকে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে খেলা শুরু হবে। পালাক্রমে ছয়টি খেলা অনুষ্ঠিত হবে। টুর্নামেন্ট উপলক্ষে গতকাল বিওএ ভবনে আয়োজিত অনুষ্ঠানে জার্সি উন্মোচন করেন দেশের সাবেক ক্রিকেট তারকা মিনহাজুল আবেদিন নান্নু এবং হাবিবুল বাশার সুমন। একই সাথে তারা টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করেন। অনুষ্ঠানে দলগুলোর নাম তুলেছেন আরেক সাবেক তারকা মেহেরাব হোসেন অপি। অন্যদের মধ্যে অপির সাথে দলগুলোর নাম তুলেছেন নান্নুর সহধর্মিনী আফরোজা আবেদনি। প্রিন্ট, ইলেকট্রনিক ও অন লাইন মিডিয়াসহ দেশের ২৬টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে ছয় দিনব্যপী এই টুর্নামেন্টে। প্রাণ ফ্রুটো বিএসজেএ’র মিডিয়া কাপ টুর্নামেন্টের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের পরিচালক ইলিয়াস মৃধা এবং বিএসজেএ সভাপতি এটিএম সাইদুজ্জামান, সাধারণ সম্পাদক সাইদুর রহমান শামীম এবং টুর্নামেন্ট কমিটির আহবায়ক আরিফুর রহমান বাবু।