ডায়েট থেকে এন্টি এজিং
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০১৩, ২১:৫১
মানুষ বয়স কমাতে কতনা চেষ্টা চালায়। কাড়িকাড়ি টাকা ব্যয় করেন স্কিন ডাক্তার ও কসমেটিক সেন্টারে। তারপরও কি বয়স ধরে রাখা যায়। হয়তবা সাময়িকভাবে চেহারায় বয়সের ছাপ কমিয়ে দেয়া যায়। কিন্তু সম্প্রতি এক গবেষণায় বিশেষজ্ঞগণ অর্থ ব্যয় ছাড়া শুধুমাত্র লাইফস্টাইল পরিবর্তন ও সুষম খাবার আহার করে বয়সের ছাপ কমানো সম্ভব বলে অভিমত দিয়েছেন।
বিশেষজ্ঞগণ বলছেন, স্বাস্থ্যকর আহার, এক্সারসাইজ ও মানসিক চাপ কমাতে পারলে চেহারায় বয়সের ছাপ অনেকাংশে হ্রাস করা সম্ভব। এব্যাপারে ক্যালিফোর্নিয়া বিশ্ব বিদ্যালয়ের গবেষক ড: ডীন অরনিস এর অভিমত: লো ফ্যাট ডায়েট এবং ভেজিটেরিয়ান ডায়েট স্বাস্থ্যের উন্নয়ন করে চমত্কার।
ড: অরনিস মেডিসিনে নোবেল বিজয়ী ড: এলিজাবেথ ব্লাক বার্ন-এর সঙ্গে গবেষণার অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, রোগীদের লাইফস্টাইল পরিবর্তনের পরামর্শ দেয়ায় ভালো ফল পাওয়া যায়।
লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ