বিনোদন রিপোর্ট
‘সংশপ্তক’ নাটকে একসাথে দেখা গিয়েছিল দেশের গুণী অভিনেত্রী ফেরদৌসী মজুমদার ও সুবর্ণা মুস্তাফাকে। দু’জনই নাটকটিতে অভিনয় করে বেশ প্রশংসা কুড়ান। এরপর আরো কয়েকটি নাটকে একসঙ্গে তাঁদের দেখা গেলেও প্রায় ৩০ বছর আর এক ফ্রেমে হাজির হতে দেখা যায়নি তাঁদের। সম্প্রতি আবারো একটি নাটকে অভিনয় করেছেন তাঁরা। ‘তমোহর’ শিরোনামে নাটকটি রচনা করেছেন ইফফাত আরেফিন তন্বী ও পরিচালনা করছেন চয়নিকা চৌধুরী।
এতে আরো অভিনয় করছেন এফ এস নাঈম ও নাজিরা মৌ। সম্প্রতি রাজধানীর উত্তরায় হয়েছে নাটকটির শুটিং। দুই কিংবদন্তীর সঙ্গে অভিনয় করে দারুণ উচ্ছ্বসিত নাঈম ও মৌ।