গ্রীন ইউনিভার্সিটিতে এইচএসসি কৃতীদের সংবর্ধনা
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০১৩, ২১:৫২
গ্রীন ইউনিভার্সিটির উদ্যোগে গত শুক্রবার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এ বছর এইচএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়। প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ এমপি। স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. মো. গোলাম সামদানী ফকির। বিশেষ অতিথি ছিলেন রাশেদা কে চৌধুরী, দি ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম এবং প্রফেসর মোহাম্মদ কায়কোবাদ। প্রায় ৭ হাজার শিক্ষার্থী উপস্থিত ছিলেন এবং তাদের পদক দেয়া হয়। -প্রেস বিজ্ঞপ্তি