শোক সংবাদ
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০১৩, ২১:৫২
সালেহ্উদ্দিন আহমেদ
সায়হাম গ্রুপের সাবেক জেনারেল ম্যানেজার সালেহ্-উদ্দিন আহমেদ (৭৮) গত ২১ আগস্ট ধানমন্ডিস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। মোহাম্মদপুর কবরস্থানে তাকে দাফন করা হয়। মৌলভীবাজার জেলার বড়লেখা নিবাসী মরহুম সালেহ্উদ্দিন আহমেদ ব্যাংকিং পেশায় কর্মজীবন শুরু করেন এবং সর্বশেষে তিনি সায়হাম গ্রুপে যোগদান করেছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী প্রফেসর ফিরোজা খন্দকার ও তিন কন্যা রেখে গেছেন। আগামী ২৭ সেপ্টেম্বর রোজ শুক্রবার বাদ আছর ধানমন্ডির নিজ বাসভবনে তার জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।