ভাণ্ডারিয়ার জেপি নেতা মো. সাইদুর রহমান সিকদারের ইন্তেকাল

জেলার ভাণ্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড জাতীয় পার্টি (জেপি) সভাপতি ও সাবেক ইউপি সদস্য মো. সাইদুর রহমান সিকদার (৬৮) দীর্ঘদিন অসুস্থ থাকার পর গতকাল সোমবার দুপুরে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ২ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। নিজ বাড়িতে বাদ আছর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে গতকাল তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, জাতীয় পার্টি নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও ভাণ্ডারিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান মো. মনিরুল হক মনি জোমাদ্দার, আহ্বায়ক ও বর্তমান ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম, যুগ্ম আহ্বায়ক ভাণ্ডারিয়া সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, তেলিখালী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাহাদাত্ হোসেন, নদমুলা ইউপি চেয়ারম্যান শফিকুল কবির বাবুল তালুকদার, ভিটাবাড়ীয়া ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, ইকড়ি ইউপি চেয়ারম্যান তানভির হোসেন বাবু তালুকদার, গৌরীপুর ইউপি চেয়ারম্যান বদিউজ্জামান টিপু, সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু এবং যুব সংহতি-ছাত্র সমাজের নেতৃবৃন্দ।