কুতুববাগ দরবারে ফাতেহা শরীফ সমাপ্ত
ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০১৩, ২২:১৩
ত্রিশালের কুতুববাগ দরবার শরীফের দাদা পীর আলেমে হক্কানী, আলেমে রব্বানী, শামছুল আরেফিন, ওস্তাদুল উলামা বিশ্ববিখ্যাত মোফাসসিরে কোরআন শাহ সূফী আলহাজ্ব হযরত মাওলানা কুতুবউদ্দীন আহম্মদ খান মাতুয়াইলী (রহ.)-এর রেসালাত উপলক্ষে ফাতেহা শরীফ সমাপ্ত হয়েছে। সদরের কানিহারির আহম্মদবাড়ী কুতুববাগ শরীফে রবিবার বাদ আছর হতে সারারাত শরীয়ত, তরীকত, হাকিকত ও মারিফতের জ্ঞানগর্ভ আলোচনা শেষে বাদ ফজর আখেরী মোনাজাত হয়। মোনাজাত পরিচালনা করেন নকশবন্দী মেমাজাদ্দেদী কুতুববাগ কেবলাজান হুজুর (মা. জি. আ.) হুকুমতকের আধ্যাত্মিক, মহাসাধক সিদ্ধপুরুষ শাহ সূফী আলহাজ্ব মাওলানা জাকির শাহ।