তুর্কি ধারাবাহিক ‘এইযেল’

 

দীপ্ত টিভিতে সম্পূর্ণ ভিন্নধারার একটি রোমাঞ্চকর ধারাবাহিক ‘এইযেল’। তুর্কি ধারাবাহিক এইযেল প্রচার হচ্ছে শনি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিট ও রাত ১০টায়। বন্ধুদের প্রতারণার শিকার হয়ে ঘটনার পরিক্রমায় এক সহজ সরল ছেলের রহস্যময় গডফাদার হয়ে ওঠার গল্প নিয়ে নির্মিত হয়েছে তুরস্কের এই জনপ্রিয় ধারাবাহিক এইযেল। রামিয যখন সেলমা হত্যার প্রতিশোধ নিতে বদ্ধপরিকর ঠিক তখনই পুলিশের সন্দেহের তীর তাঁর দিকে। কেনানকে খুঁজে পেতে অগত্যা এইযেল, এইশানের দারস্থ হয়। এইশান কী এই সুযোগ কাজে লাগিয়ে এইযেলের কাছে ফিরে যেতে চায় নাকি আবারো বিছাবে প্রতারাণা জাল? একদিকে রামিয প্রতিশোধ নিতে জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করতে প্রস্তুত। অন্যদিকে কেনান নিজেকে বাঁচাতে বন্ধুর বুকে গুলি চালাতে প্রতিজ্ঞাবদ্ধ। দু’জন দু’জনের দুর্বলতা খুঁজে বেড়াচ্ছে, চলছে আঘাত পাল্টা আঘাত। রামিয কী আসলেই পারবে সেলমা হত্যার প্রতিশোধ নিতে? নাকি বুলেটের আঘাতে জর্জরিত হয়ে তাঁর আদিপত্যবাদ আর সংগ্রামী জীবনের এখানেই সমাপ্তি ঘটবে?! দেখতে চোখ রাখুন দীপ্ত টিভির পর্দায়।