কাউখালীতে জেপির কর্মীসভা অনুষ্ঠিত

গত শনিবার কাউখালীর চিরাপারা পাসাতুরিয়া ইউনিয়ন জাতীয় পার্টির (জেপি) উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সুদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণের কর্মীসভায় মতিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা জেপি সভাপতি মাহাবুবুর রহমান খান। সভায় বক্তব্য রাখেন জেপির সাধারণ সম্পাদক শাহ আলম তালুকদার, অধ্যক্ষ আঃ সামাদ, যুগ্ম সাধারণ সম্পাদক খান মোঃ বাচ্চু, ছাত্রসমাজের সভাপতি মন্জুরুল মাহাফুজ পায়েল, যুব সংহতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলটন, সাংগঠনিক সম্পাদক শেখ লিটন, আ. সাত্তার হাওলাদার, হাবিবুর রহমান সরদার, মজিবর রহমান, সুধাংশু কুমার ঢালী, শ্রীকৃষ্ণ সমদ্দার, রফিকুল ইসলাম, কবির হাওলাদার, মালেক হাওলাদার, হান্নান সিকদার প্রমুখ। সভায় জেপির চেয়ারম্যান সাবেক যোগাযোগমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর হাত মজবুত করার লক্ষ্যে দলকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার আহবান জানান হয়। সভায় সুদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের গণসংযোগ ও তদারকির জন্য ২১ সদস্যবিশিষ্ট কেন্দ্র কমিটি গঠন করা হয়।