ঝিনাইগাতীতে মামলা তুলে নেয়ার দাবিতে মানববন্ধন

একতা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীর বিরুদ্ধে মামলা করার প্রতিবাদে রবিবার শিক্ষার্থীরা মানববন্ধন করে। এর আগে তারা বিক্ষোভ মিছিল বের করে। উপজেলার গজারমারীর ডাকাতি ও হত্যা মামলায় ১৭ বছর সাজাপ্রাপ্ত মন্নাফ আলী স্কুলের জমি সংক্রান্ত বিরোধের জেরে ৩ শিক্ষক ও ২ কর্মচারীর বিরুদ্ধে ৭ সেপ্টেম্বর মামলা করে। মামলাটিকে এফ,আই,আর হিসাবে গ্রহণ করার জন্য আদালত ঝিনাইগাতী ওসিকে নির্দেশ দেন। গ্রেফতারের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন শিক্ষক-কর্মচারীরা। এই ঘটনার প্রতিবাদ ও মামলা তুলে নেয়ার দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে।