কারমাইকেল কলেজের পুনর্মিলনী ১৯ অক্টোবর
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০১৩, ২২:১৫
আগামী ১৯ অক্টোবর রংপুর কারমাইকেল কলেজের ১৯৯৭ এইচএসসি ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে এসএম রেজাউল বারী রিপনকে আহ্বায়ক, মোশাররফ হোসেন ও আব্দুল্লাহ হারুন বাপ্পীকে যুগ্ম আহ্বায়ক এবং মোস্তাফিজার রহমান রাসেলকে সদস্য সচিব করে ২০ সদস্যের কমিটি করা হয়েছে। এই ব্যাচের শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের জন্য মোস্তাফিজার রহমান রাসেল মোবাইল নং ০১৭১২-০৭৪৬৩৮, সাবিহা আক্তার ০১৭১২-১২৬৪১০সহ সংশ্লিষ্টদের সাথে ৩০ সেপ্টেম্বরের মধ্যে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।