কান্তাসের বিমানের কেবিনে সাপ,ফ্লাইট বাতিল
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০১৩, ২২:৩৭
সাপ বিভিন্ন প্রকারের হতে পারে। কিছু সাপ আছে যেগুলো ক্ষতি করে না। কিন্তু তারপরও বিষধর এই জন্তুটিকে সবাই ভয় পায়। সাপের উত্পাতে অতিষ্ঠ অনেকে। এবার অষ্ট্রেলিয়ার কান্তাসের বিমানের কেবিনে সাপ পাওয়া যাওয়ায় অবশেষে ফ্লাইটটিই বাতিল করলো কর্তৃপক্ষ!
অষ্ট্রেলিয়ার সিডনি বিমানবন্দরে কান্তাসের বিমানের কেবিনের দরজায় রবিবার রাতে চীনের মান্দারিন বংশোদভুত একটি সাপ দেখা যায়। এর দৈর্ঘ্য ছিল আট ইঞ্চি। বিমানটি জাপানের উদ্দেশ্যে যাত্রা করছিল। সাপ পাওয়ায় কর্তৃপক্ষ রাতের ওই ফ্লাইটটি বাতিল করে। গতকাল সকালে আরেকটি বিমানে নতুন ফ্লাইট ছাড়ে। কর্তৃপক্ষ বলছে, এই সাপটি কোনো ক্ষতি করেনি কিংবা ক্ষতিকরও নয়। পরে কৃষিবিভাগের কর্মকর্তাদের নিয়ে আসা হয় এবং সাপটি মেরে ফেলা হয়। তবে কিভাবে সাপটি বিমানে গেল সেই বিষয়ে কেউ কিছু জানাতে পারেনি। - বিবিসি