সোনিয়া গান্ধী সেজে ভারতের এটর্নি জেনারেলকে ফোন!
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০১৩, ২২:৩৭
কেবল ভারতের নয়, বিশ্বের কয়েকজন প্রভাবশালী নারীর মধ্যে তিনি একজন। তিনি ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। আর তার কণ্ঠ নকল করে ফোন! তাও আবার অ্যাটর্নি জেনারেলকে!
দিল্লি পুলিশ ঘটনার তদন্ত করছে। আর এই ফোন করা হয় ভারতের আলোচিত কয়লা কেলেঙ্কারি মামলার বিষয়ে। অ্যাটর্নি জেনারেলকে এক নারী সোনিয়া গান্ধীর কণ্ঠ নকল করে কয়লা কেলেঙ্কারি মামলার বিষয়ে অসন্তোষ প্রকাশ করে! এই মামলায় করপোরেট প্রতিষ্ঠানগুলোকে নিয়ে বেশি মাতামাতি না করার ‘নির্দেশ’ দেয়া হয়। গত ৫ ও ১১ সেপ্টেম্বর দুই দফা ফোন করেন রহস্যময়ী ওই নারী। ওই দিন মামলার শুনানি চলছিল। অ্যাটর্নি জেনারেল আইন মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ করে। আইন মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি জানায় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাত্ক্ষনিকভাবে পুলিশকে তদন্ত করার নির্দেশ দেয়। - এনডিটিভি