অ্যাম্বুলেন্সের আদলে তৈরি কফিনে চড়ে কবরে

কবর দেয়ার নানা পদ্ধতি আছে। কিন্তু নরওয়ের এক নাগরিককে অ্যাম্বুলেন্সের আদলে কফিন তৈরি করে কবর দেয়া হয়েছে! কারণ তিনি অ্যাম্বুলেন্স চালাতেন। তার চাকরির স্মৃতিকে সংরক্ষণ করতেই এই পদ্ধতি! পল ররসেট নামের এই ব্যক্তি অ্যাম্বুলেন্সের চাকরি করতেন বহু বছর ধরে। তিনি কাজের প্রতি একনিষ্ঠ ছিলেন। তার কোম্পানি সিদ্ধান্ত নিল তার জন্য কিছু একটা করতে। তার মেয়ে জেনেট ররসেট জানায়, বিষয়টি কঠিন হলেও তার জন্য ভিন্ন আকৃতির কফিন তৈরির চেষ্টা করে এবং তারা সফল হয়। অ্যাম্বুলেন্স আকৃতির এই কফিনে করে তার মৃতদেহ গ্রামের বাড়িতে শোকযাত্রা সহকারে নিয়ে যাওয়া হয়। তার সহকারীরাও তাদের নিজস্ব পোশাক পরে। অত:পর এই কফিনে চড়ে কবরে শায়িত হন তিনি। -ইউপিআই