বোনকে মারতে খুনি ভাড়া, অতঃপর নিজে খুন!

বাংলায় প্রবাদ আছে, খাল কেটে কুমির আনা। অর্থাত্ নিজের বিপদ নিজেই ডেকে আনা। এই বিপদ ডেকে এনেছেন ভারতের ভুবেনশ্বরের এক নাগরিক। নিজের বোনকে খুন করতে যাদের ভাড়া করেছিলেন তারা তাকেই খুন করেছে! অটো মেরামত কারখানায় কাজ করা সমর দাস (৩০) চারজন খুনি ভাড়া করেছিলেন তার নিজের বোন নামিতাকে খুন করতে। নামিতার অপরাধ, তিনি তার গোষ্ঠীর এক ভাইকে বিয়ে করেছেন।খুনিরা অনেকবার নামিতাকে খুন করার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। কিন্তু খুন না করলে ভাড়ার তিন লাখ রূপি পাচ্ছিলনা খুনিরা। তাই তারা সমরকে টাকা নিয়ে একটি স্থানে যেতে বলে। তাকে জানানো হয়, তার কথামতো কাজ হয়ে গেছে। অর্থাত্ বোনকে খুন করা হয়েছে। আর এই খবর পেয়ে সমর দেড় লাখ রুপি নিয়ে নির্দিষ্ট স্থানে যায়। খুনিরা সমরের কাছ থেকে পুরো অর্থ ছিনিয়ে নেয় এবং তাকে কুপিয়ে হত্যা করে। -আইএএনএস