জাবিতে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা আজ শুরু

‘দ্রোহের শিখায় রক্তিম প্রাণ, চেতনায় তব মুক্তির গান’—এ শ্লোগানে আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা-২০১৩। ‘জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন’ আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুল পর্যায়ে সারা দেশ থেকে শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। সোমবার বিতর্ক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শওকত আলী, বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক মো: আনোয়ার হোসেন, প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক এমএ মতিন, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক আফসার আহমেদ, ডিবেট অর্গানাইজেশনের মডারেটর অধ্যাপক এটিএম আতিকুর রহমান। অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা করছে সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।