প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার পাঠ প্রস্তুতি বিজ্ঞান
হিমন এডওয়ার্ড গমেজ সহকারি শিক্ষক সেন্ট গ্রেগরী’জ হাই স্কুল, ঢাকা
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০১৩, ১৮:২৯
রান্নাঘরে বায়ু দূষণ কমানো যায় কীভাবে?
প্রিয় শিক্ষার্থীরা শুভেচ্ছা জানবে, তোমাদের প্রতি অধ্যায়ের সর্বোচ্চ প্রস্তুতির জন্য আজ বিজ্ঞান বিষয়ের চতুর্থ অধ্যায়ের একটি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেওয়া হলো।
সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর:
প্রশ্ন :বায়ুর চারটি উপাদানের নাম লেখ।
উত্তর: আমাদের চারপাশে রয়েছে বায়ু। এমনকি সমগ্র পৃথিবীকে ঘিরে আছে বায়ু। বায়ুতে বিভিন্ন ধরনের উপাদান রয়েছে। নিন্মে বায়ুর চারটি উপাদানের নাম উলেস্নখ করা হলো-
বায়ুর চারটি উপাদান: বায়ুর চারটি উপাদানের নাম হল:
১. নাইট্রোজেন, ২ . অক্সিজেন
৩. কাবর্ণ ডাই-অক্সাইড ও ৪. জলীয় বাষ্প।
এসিড বৃষ্টি কী?
উত্তর: কয়লা পোড়ালে এতে মিশে থাকা সালফার পুড়ে বায়ুতে সালফার অক্সাইড উত্পন্ন হয়। সালফারের অক্সাইড বৃষ্টির পানিতে মিশে বৃষ্টির পানিকে এসিডযুক্ত করে। এসিডযুক্ত পানি ভূ- পৃষ্ঠে বৃষ্টির রূপে পতিত হলে, একে এসিড বৃষ্টি বলা হয়।
প্রশ্ন :বায়ু দূষণ কাকে বলে। রান্নাঘরে বায়ু দূষণ কমানো যায় কীভাবে?
উত্তর: বিভিন্ন কারণে বায়ুর উপাদানগুলোর পরিমাণ কম বা বেশি অর্থাত্ বায়ুর স্বাভাবিক উপাদানের পরিবর্তন হলে আমাদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। বায়ুর স্বাভাবিক উপাদান পরিবর্তন হওয়াকে বায়ু দূষণ বলে।
রান্নাঘরে বায়ু দূষণ যেভাবে হয়: বিভিন্নভাবে বায়ু দূষণ হয় তার মধ্যে রান্না করার মাধ্যমে বায়ু দূষণ অন্যতম। রান্না ঘরের চুলার ধোঁয়া কার্বণ- মনোক্সাইড গ্যাস উত্পন্ন করে।
যেভাবে রান্নাঘরের বায়ু দূষণ রোধ করা যায়
রান্না ঘরে বায়ু চলাচলের ভালো ব্যবস্থা রাখতে হবে। উন্নত চুলা ব্যবহার করতে হবে।
প্রয়োজন ছাড়া রান্নার চুলা না ব্যবহার করা হয়।