আইসিটি ক্যারিয়ারের সম্ভাবনা বিষয় সেমিনার অনুষ্ঠিত
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০১৩, ১৮:৩৫
সিটিও ফোরাম বাংলাদেশ এবং ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উদ্যোগে ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ‘ইর্মাজিং আইসিটি ক্যারিয়ার এবং প্রসপেক্টস’ শীর্ষক সেমিনার। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য লুনা শামসুদ্দোহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান রাশেদ চৌধুরী এবং সিটিও ফোরামের সভাপতি ও এনসিসি ব্যাংকের আইটি প্রধান তপন কান্তি সরকার। সেমিনারে বিভিন্ন সেক্টরে ক্যারিয়ার গঠনের সুযোগ এবং শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সিটিও ফোরামের সহ-সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ব্যাংকের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট দেবদুলাল রায়, ফোরামের কোষাধ্যক্ষ ও কমার্শিয়াল ব্যাংক অব সিলনের আইটি প্রধান ড. ইজাজুল হক, ফোরামের ফেলো সদস্য ও এনবিআর’র কানন কুমার রায় এবং এয়ারটেল বাংলাদেশের সিআইও লুত্ফর রহমান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের প্রধান ড. আলী সিহাব সাব্বির এবং সহকারী শিক্ষক ড. মাহাদী হাসান।