শরতকন্যা

কে ভাসাল নীল আকাশে সাদা মেঘের ভেলা নদীর কূলে কাশের ফুলে প্রজাপতির মেলা। কচি ধানে হাওয়ার টানে দুলছে রাশি রাশি, প্রকৃতিতে উজলধারা শরত্ কন্যার হাসি। শরত্কালে আকাশ নীলে সূর্য ওঠে প্রাতে, জোছনা ছড়ায় ভীষণ মায়া চাঁদ ভরা এই রাতে।