ঐক্যের গান

আমরা বাঙালি এদেশ আমার বাংলা আমার ভাষা বাংলার জলে বাংলার কোলে মেটাই মনের আশা। মায়ের স্নেহে বোনের আদর পুলক ভরা বুক মাটির গন্ধে জাগি আমরা প্রাণে অনেক সুখ। কৃষাণ-মজুর, কামার-কুমোর আমরা সবাই ভাই এক পরিচয় আমরা বাঙালি ঐক্যের গান গাই।