শৈশব
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০১৩, ১৮:৩৯
মায়ানীড় মায়ামাখা ছায়াঢাকা গ্রাম
গাছে গাছে শত ফুল, পাকা আম জাম
পাখিদের কাকলী, কৃষকের গান—
বর্ষায় মাঠে-ঘাটে ডেকে যায় বান।
সবুজেতে ঘেরা ঘেরা মেঠোপথে হেঁটে
সাথীদের সাথে খেলে বেলা যেত কেটে
দুষ্টুমি-খেলাধুলা, ডাংগুলি-বল—
পাড়ায় পাড়ায় ঘুরে শুধু কোলাহল।
শৈশব-কৈশোর আজো মনে পড়ে
আম-জাম কুড়াতাম বৈশাখী ঝড়ে।
রাখালী বাঁশির সুর আজো ভাসে কানে
স্মৃতিময় দিনগুলো দোলা দেয় প্রাণে।