ক্যা ম্পাসের টুকরো খবর
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০১৩, ১৮:৪৩
শিল্পচর্চায় ইউডা’র একযুগ: শিল্পকর্ম প্রদর্শনী
মোহাম্মদ শাহযাদা
১১ বছর আগে ইউনিভার্সিটি অব ডেভেলেপমেন্ট অল্টারনেটিভ (ইউডা) চারুকলা অনুষদ বেসরকারিভাবে বাংলাদেশে প্রথম যাত্রা শুরু করে। এই অনুষদে ড্রইং এন্ড পেইন্টিং, গ্রাফিক ডিজাইন এবং প্রিন্টমিকিং এই তিনটি বিভাগ রয়েছে। এসকল বিভাগের ছাত্রছাত্রীদের শিল্পকর্ম নিয়ে গত সপ্তাহে ইউডা একযুগ পদার্পন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও ইউডা চারুকলা অনুষদের যৌথ আয়োজনে শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালায় প্রায় ৫০০ শিক্ষার্থীর ৬০০ শিল্পকর্ম নিয়ে ১১ দিনব্যাপী এক বিশেষ শিল্পকর্ম প্রদর্শনী শুরু হয়। বিভিন্ন মাধ্যমে কাজ করা এই প্রদর্শনী যেন এক বর্ণিল অন্য এক জগত্। প্রদর্শনী উদ্বোধন করেন দেশের বরেণ্য শিল্পী কাইয়ুম চৌধুরী। সভাপতিত্ব করেন ইউডার প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক মুজিব খান। এ ছাড়াও উপস্থিত ছিলেন চারুকলা অনুষদের ডীন মোস্তাফিজুর রহমান, শিল্পী সুবির চৌধুরী এমএফএ-র সমন্বয়কারী শিল্পী রশীদ আমিন। এই অনুষদ শুরু থেকে আজ পর্যন্ত যিনি চারুকলার সঠিক চর্চার জন্য এ বিভাগটিকে ঘিরে সকল শিক্ষকবৃন্দদের নিয়ে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এ অনুষদের চেয়ারপার্সন শিল্পী শাহ্জাহান আহম্মেদ বিকাশ। বিকাশ তার বক্তব্যে ইউাডার কর্তৃপক্ষের কাছে চারুকলা অনুষদের জন্য নিজস্ব একটি জায়গা এবং ভবন প্রয়োজন বলে উল্লেখ করেন। এ প্রদর্শনীতে শিক্ষার্থীদের শিল্পকর্ম স্থান পেয়েছে। আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত সকাল ১১ থেকে ৮টা পর্যন্ত দর্শকদের জন্য প্রদর্শনী খোল থাকবে।
মুক্তিযোদ্ধার সন্তানদের বিশেষ ছাড় দিচ্ছে
অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়
ক্যাম্পাস প্রতিবেদক
মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য বিশেষ ছাড় দিচ্ছে রাজধানীর অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হচ্ছে, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মুক্তিযুদ্ধাদের অবদানের কথা স্বীকার করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে নিজেদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি বিভিন্ন পেশায় গিয়ে নিজের ক্যারিয়ার গড়তে পারে সে লক্ষে নানামুখী কর্ম পরিকল্পনা করা হয়েছে বলে জানানো হয়েছে। এই বিশ্ববিদ্যালয়ে রয়েছে বিবিএ, এমবিএ, এলএলবি, এলএলএম, ফার্মেসি, টেক্সটাইল, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, এমপিএইচ, ইংরেজী অনার্স ও মাষ্টার্স বিষয়সমূহ। প্রতিটি বিভাগেই মুক্তিযোদ্ধার সন্তানসহ মেধাবীদের জন্য বিশেষ ছাড় দেয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ভিসি বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. এম আবুল হোসেন সিকদার বলেন, আমি একজন মুক্তিযোদ্ধা। এ কারণে মুক্তিযোদ্ধার সন্তানদের প্রতি আমাদের বিশেষ নজর রয়েছে। এ কারণে তাদের বিশেষ ছাড় দিয়ে থাকি। তিনি বলেন, আমরা প্রতিটি শিক্ষার্থীর প্রতি আলাদা যত্ন নেই। ঢাকা, রাজশাহী, বুয়েট, টেক্সটাইল বিশ্ববিদ্যালয় থেকে উত্তীন মেধাবীরা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে নিয়োগ পাচ্ছেন। এছাড়া যারা খন্ডকালীল শিক্ষক হিসাবে কাজ করছেন তারাও এই সব নামীদামি বিশ্ববিদ্যালয়ের। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, শুধু বাণিজ্যিক প্রয়াস নয়, দেশের প্রকৃত মেধাবী কিন্তু অসচ্ছল শিক্ষার্থীদের সুযোগ করে দেয়াই অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
নাজমুল হক জেনিথ
শুধুমাত্র শরীর বৃত্তীয় ব্যাপার না। সঙ্গে রয়েছে ফুরফুরে মনের আনন্দও। এতে যেমন একদিকে শরীরের উপকারিতা রয়েছে সঙ্গে রয়েছে সবাই মিলে এক সংগঠনের সাথে পথ চলা। সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শুরু হয়েছে সাইক্লিস্টদের নিয়ে সাইক্লিং ক্লাব। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকলকে সাইক্লিংয়ে উদ্বুদ্ধ করার লক্ষ্যে কিছু উদ্যোমী মানুষের প্রচেষ্টা ও অভিপ্রায় সাইক্লিং ক্লাবের। বর্তমানে এর সদস্য সংখ্যা ত্রিশের অধিক। বিশ্ববিদ্যালয় কমিউনিটির সকলকে এই পরিবেশ বান্ধব বাহনে উত্সাহী করতে প্রতি রবিবার বিশ্ববিদ্যালয় শহীদ মিনার প্রাঙ্গণে সংক্ষিপ্ত সভা শেষে সাইক্লিংয়ে বের হন সাইক্লিস্টরা। প্রাথমিক ভাবে শুধু মাত্র একটি সাইকেল নিয়ে এলেই যে কেউই অংশ গ্রহণ করতে পারেন। সংগঠনটি নবীন সাইক্লিস্টদের বিনামূল্যে সাইকেল চালনা শিখতে সহায়তা করবে। ইতিমধ্যে সকলের মধ্যে আগ্রহ এবং উত্সাহের সৃষ্টি হয়েছে। সংগঠনটিতে শিক্ষক, শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের সকলেই সংযুক্ত আছেন। কেন এই ক্লাব? আমাদের পরিবেশের তাপমাত্রা দিনদিন বৃদ্ধি পাচ্ছে।
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ
ক্যাম্পাস প্রতিবেদক
নতুন শিক্ষার্থীদের বরণ করেছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ। সম্প্রতি এক অভিনব ও সৃজনশীল অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে বরণ করা হয়। নতুন আঙ্গিকে আয়োজিত দিনব্যাপী এই নবীন বরণ অনুষ্ঠানে লিবারেল আর্টস, টেকসই এবং কার্যকরী শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে পাওয়ার পয়েন্ট, ভিডিও উপস্থাপনা ও শিক্ষার্থীদের পারস্পরিক পরিচিতির জন্য বিশেষ ধরনের খেলাধুলার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজের সিনিয়র এ্যাডভাইজার প্রফেসর ব্রায়ান সোস্মিথ নতুন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান এবং ইউল্যাব সম্পর্কে আলোচনা করেন। ভাইস চ্যান্সেলর প্রফেসর ইমরান রহমান নতুন ছাত্র-ছাত্রীদের অভিনন্দন জানিয়ে বলেন, ইউল্যাব এর ‘লিবারেল আর্টস’ শিক্ষা কার্যক্রমের মাধ্যমে বিশ্বের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্য নিয়ে অগ্রসর হচ্ছে।
এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ
ক্যাম্পাস প্রতিবেদক
সমপ্রতি এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর উদ্যোগে আয়েশা মিলনায়তনে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা ও উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক-এর উপর রচিত গ্রন্থ সংকলন ‘‘দীপ্তিময় দীপালোকের মানুষ”-এর মোড়ক উন্মোচন করা হয়। বিশিষ্ট শিশু সাহিত্যিক ও বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক আলী ইমামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী এডভোকেট সাহারা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, জাতীয় গণগ্রন্থাগার অধিদপ্তর -এর মহাপরিচালক আলম তালুকদার, নজরুল ইন্সটিটিউটের উপ-পরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন, এইউবি ট্রাষ্টি বোর্ডের অন্যতম সদস্য সালেহা সাদেক, এশিয়ান ইন্সটিটিউটের পরিচালক ড.রিটা আশরাফ।
ইউনিলিভার বিজ্মায়েস্ত্রস ২০১৩
ক্যাম্পাস প্রতিবেদক
বাংলাদেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে এখন সবার মুখে একটাই কথা- ইউনিলিভার বিজ্মায়েস্ত্রস। এটি চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য একটি মার্কেটিং প্রতিযোগিতা যা তাদের সুযোগ করে দেয় এমন সব চ্যালেঞ্জ এর সম্মুখীন হতে, যা ইউনিলিভার প্রতিনিয়ত সমাধান করে। এ বছর ইউনিলিভার ৯টি বিশ্ববিদ্যালয়ে যাবে এই প্রতিযোগিতা নিয়ে। শিক্ষার্থীদের জন্য এটি একটি অনন্য সুযোগ, কারণ এখান থেকেই ইউনিলিভার খুঁজে নেয় নতুনদের থেকে সবচেয়ে প্রতিভাবান মুখ। এই প্রোগ্রামে আবেদন করার জন্য— www.unilever.com.bd।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়
রফিকুল ইসলাম রবি
গুণগত মানসম্পন্ন বীজ প্রস্তুত করতে চাই শিক্ষা ও গবেষণা। সেই লক্ষ্যে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে চালু করা হয়েছে ইনষ্টিটিউট অব সীড টেকনোলজী। বর্তমানে এ ইনষ্টিটিউটের অধীনে ১৪ জন শিক্ষার্থী মাস্টার্স করছেন। পরিচালক হিসেবে যোগদান করেছেন বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো: নজরুল ইসলাম জানান, সীড ইনষ্টিটিউট গবেষণা ও শিক্ষায় বাংলাদেশে একটা নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। এ বিষয়ে ডিগ্রী লাভ করা এখন সময় উপযোগী। কৃষিকে বাঁচাতে হলে প্রথমে বীজকে বাঁচাতে হবে। বীজকে বাঁচাতে হলে দরকার এর উপর শিক্ষা ও গবেষণা। উত্পাদন বাড়াতে দরকার গুণগত মানসম্পন্ন বীজ।