মিডিয়া বিতর্কে মাহবুবা ইসলাম সুমী

এশিয়ান টিভির অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান মিডিয়া বিতর্কে অংশ নিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী, নির্মাতা ও উপস্থাপক মাহবুবা ইসলাম সুমী ও নবাগত অভিনেতা আরজু। দুজনই পরিচালক ও অভিনেতার সম্পর্ক নিয়ে কথা বলেছেন। বলেছেন নিজেদের ক্যারিয়ার স্ট্রাগলের কথা। একই সাথে নিজেদের সুবিধা-অসুবিধা নিয়েও বলেছেন। উল্লেখ্য, গেল মাসে এশিয়ান টিভির এই অনুষ্ঠানটি দর্শক জনপ্রিয়তার জরিপ টিআরপি-তে শীর্ষস্থান দখল করে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আনিসুর রহমান।