‘পিয়ং ইয়ং রকেট ইঞ্জিন পরীক্ষা চালিয়েছে’
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০১৩, ২০:৪২
উত্তর কোরিয়া আগস্টে দূরপাল্লার রকেট ইঞ্জিন পরীক্ষা চালিয়েছে। স্যাটেলাইটে তোলা নতুন ছবি বিশ্লেষণ থেকে এমন ইঙ্গিতই পাওয়া গেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের একটি গবেষণা ও পরামর্শদাতা প্রতিষ্ঠান।
প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়ার সোহায়ে স্যাটেলাইট উেক্ষপণ কেন্দ্রে উত্তর কোরিয়ার নতুন তত্পরতা চোখে পড়েছে ছবিতে দেখা গেছে কালো ধোঁয়া।
বিবিসি জানায়, গত ডিসেম্বরে পিয়ংইয়ং মহাকাশে সফলভাবে রকেট উেক্ষপণ করে। এতে ক্ষুব্ধ হয় এর প্রতিবেশী দেশগুলো। একে ক্ষেপণাস্ত্র পরীক্ষা হিসাবেই বর্ণনা করে তারা। রকেট ইঞ্জিন পরীক্ষা চালানোর ছবিগুলো তোলা হয় ২৫ থেকে ৩০ আগস্টের মধ্যে। ওই সময়ের মধ্যেই পরীক্ষাটি চালানো হয় বলে জানানো হয়েছে জন হপকিন্স বিশ্ববিদ্যা-লয়ের আমেরিকা-কোরিয়া ইন্সটিটিউটের ৩৮-নর্থ ওয়েবসাইটে। তবে কি ধরনের রকেট ইঞ্জিন পরীক্ষা চালানো হয়েছে তা ছবিগুলো থেকে স্পষ্ট হতে পারেননি বিশেষজ্ঞরা। তারা ধারণা করছেন, দ্বিতীয় পর্যায়ের উনহা-৩ রকেট পরীক্ষা চালানো হয়েছে।— বিবিসি