শপিংমল হামলায় ভারতীয় বংশোদ্ভূত রেডিও উপস্থাপিকা নিহত

কেনিয়ার রাজধানী নাইবোরিতে শপিংমল হামলায় নিহতের মধ্যে রুহিলা অ্যাডাটিয়া নামে একজন ভারতীয় বংশোদ্ভূত রেডিও উপস্থাপিকাও রয়েছেন। হামলার সময়ে তিনি শিশুদের একটি রান্নার অনুষ্ঠানে অংশ নিচ্ছিলেন। রুহিলা বিবাহিত এবং ছয়মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তিনি উপস্থাপনার পাশাপাশি ইউএসএইডে কাজ করতেন। ঐ হামলার ঘটনায় তিনি ছাড়াও নেহাল নামে ১৬ বছর বয়সী আরো এক ভারতীয় নিহত হয়েছেন। গত শনিবারের ঐ হামলায় অন্তত ৬২ জন নিহত হয়, আহত হয় ১৭০ জন লোক। অবশ্য দেশটির রেডক্রস জানায়, তাদের কাছে এখনও ৬৩ জন ব্যক্তি নিখোঁজ থাকার তথ্য রয়েছে। এ ঘটনায় হতাহতদের মধ্যে ভারতীয় ঐ দু’জন ছাড়াও মার্কিন, ব্রিটিশ, কানাডিয়ান, ফরাসি নাগরিকরাও রয়েছেন।¬ —এনডিটিভি