রাসায়নিক অস্ত্র পাওয়ার কথা অস্বীকার হিজবুল্লাহর
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০১৩, ২০:৪২
সিরিয়ার কাছ থেকে রাসায়নিক অস্ত্র পাওয়ার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ। গত সোমবার এক টেলিভিশন বক্তৃতায় নাসরুল্লাহ বলেন, অভিযোগটি সত্যিই হাস্যকর। আমরা এই অভিযোগের পটভূমি, ধরন বুঝতে পারছি এবং বলে দিচ্ছি এর পরিণাম লেবাননের জন্য ভয়ংকর হবে। খবর আল জাজিরার।
গত মাসে সিরিয়ান ন্যাশনাল কোয়ালিশনের সদস্যরা অভিযোগ করেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ লেবাননের শিয়া গ্রুপের কাছে রাসায়নিক অস্ত্র পাঠিয়ে দিচ্ছে।