তথ্য ফাঁসের দায় স্বীকার করবেন যুক্তরাষ্ট্রের সাবেক গোয়েন্দা ডোনাল্ড

আল কায়েদার বোমা হামলার ষড়যন্ত্রের তথ্য পাচার এবং শিশু পর্নোগ্রাফির অভিযোগ স্বীকার করে নেয়ার কথা জানিয়েছেন এফবিআইএ’র সাবেক কর্মকর্তা ডোনাল্ড সেচটলেবেন। তার ১২ বছরের কারাদণ্ড হতে পারে। ২০১২ সালে ফাঁস করা তার তথ্য আন্তর্জাতিক গোয়েন্দা কার্যক্রমকে ঝুঁকির মধ্যে ফেলেছিল। সংবাদ সংস্থা এপি’র ফোন রেকর্ড ঘেঁটে গোয়েন্দারা নিশ্চিত হন ডোনাল্ড ইয়েমেনে বোমা হামলার ব্যাপারে গোয়েন্দা তথ্য ফাঁস করেছিলেন।