দুটি দেশ সফরে বরিশাল বিভাগের শ্রেষ্ঠ চেয়ারম্যান

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় মনোনীত বরিশাল বিভাগের শ্রেষ্ঠ চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসের রিপন ৮ দিনের সরকারি সফরে শ্রীলঙ্কা ও মালয়েশিয়া গেছেন। তিনি ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার ৫নং শৌলজালিয়া ইউনিয়নের চেয়ারম্যান এবং কাঠালিয়া ইউনিয়ন পরিষদ ফোরামের সভাপতি। স্থানীয় সরকার বিভাগের যগ্মসচিব শামীমা নার্গিসের নেতৃত্বে ১৯ সদস্যের প্রতিনিধিদল গতকাল মঙ্গলবার ঢাকা ছেড়েছেন। -প্রেস বিজ্ঞপ্তি