অপহরণের ভয়ে ছাত্রীর স্কুলে যাওয়া বন্ধ

উপজেলার কালাইপাড়-জালেশ্বরের এক ছাত্রী বখাটেদের অত্যাচারে সপ্তাহ যাবত্ স্কুলে যেতে পারছে না। এখানেই শেষ নয় সে স্কুলে যাওয়া বন্ধ করায় বখাটেরা তার বাড়িতে হামলা চালিয়ে অপহরণের চেষ্টা চালিছে । এ ঘটনায় ছাত্রীর পিতা বাদী হয়ে থানায় অভিযোগ করেছেন। জানা গেছে, জালেশ্বর গ্রামের মৃত শহীদ মিয়ার ছেলে আল আাামিন তার সঙ্গীদের নিয়ে প্রায়ই ওই ছাত্রীকে উত্ত্যক্ত করত। রাতে তার পড়ার ঘরের চালে ও দরজা-জানালায় ঢিল ছুঁড়ত ও অশ্লীল কথা বলত। বিষয়টি বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকদের জানানোর পরও অত্যাচার কমেনি। তাই বাধ্য হয়ে মেয়েটির বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দেয়া হয়েছে। গত শুক্রবার সকালে বখাটে আল আমিনের নেতৃত্বে এনামুল, আপেল, ডালিমসহ ৫/৬জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে স্কুলছাত্রীর বাড়িতে হামলা চালিয়ে তাকে অপহরণের চেষ্টা চালায়। বাধা দিলে স্কুলছাত্রীর ফুফুকে পিটিয়ে আহত করে সন্ত্রাসীরা। এ সময় বাড়ির লোকজনের আর্তচিত্কারে প্রতিবেশীরা এগিয়ে এলে বখাটেরা পালিয়ে যায়।