মনোহরগঞ্জে তুচ্ছ ঘটনায় ভাংচুর অগ্নিসংযোগ
মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০১৩, ২১:০৬
কুমিল্লা মনোহরগঞ্জে বৃহস্পতিবার মোটরসাইকেলযোগে চিতোষী যাওয়ার পথে রাস্তায় সাইড নেয়াকে কেন্দ্র করে মোটরসাইকেল চালক মনোহরগঞ্জ উপজেলার আলাউদ্দিন ও ট্রাক্টর চালক শাহরাস্তি উপজেলার শহীদুল ইসলামের বাক-বিতণ্ডাকে কেন্দ্র করে শুক্রবার উভয় পক্ষের সংঘর্ষে মনোহরগঞ্জ উপজেলার শান্তির বাজার ও চিতোষী বাজারে ভাংচুর, আগুন ও সাংবাদিকসহ ১০ জন আহতের ঘটনায় মনোহরগঞ্জ ও শাহরাস্তি থানা প্রশাসন এবং স্থানীয় নেতৃবৃন্দের মধ্যস্থতায় সোমবার রাতে সালিশী বৈঠক মনোহরগঞ্জ উপজেলার শান্তির বাজার জিলানী সুপার মার্কেটে গোলাম হায়দার মোহনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল জলিল, শাহরাস্তি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক, শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু, চিতোষী বাজার কমিটির সভাপতি মোহাম্মদ আলী, চিতোষী পূর্ব ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সদস্য আজিজ বাঙ্গালী, মনোহরগঞ্জ উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোঃ শাহীন জিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান মনির হোসেন হেলাল, শাহরাস্তি প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির, মনোহরগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক আব্দুল বাকী মিলনসহ ২ উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ।