উখিয়ায় মাদার ট্রি উদ্ধার

উখিয়া বনরেঞ্জের দোছরী বনবিটের রক্ষিত বনাঞ্চলে দীর্ঘদিনের সংরক্ষণ করা লাখ টাকা মূল্যের একটি মাদার ট্রি নিয়ে যাওয়ার সময় পুলিশ ও বনকর্মী যৌথ অভিযান চালিয়ে উদ্ধার করেছে। মঙ্গলবার খয়রাতি পাড়া গ্রামে পুলিশ ও বনকর্মীরা এ অভিযান চালালে সংঘবদ্ধ কাঠচোর চক্র বনকর্মীদের উপর হামলা চালানোর চেষ্টা করে। এ সময় গ্রামবাসী এগিয়ে এলে কাঠচোরের দল পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে প্রায় ৫০ ঘনফুটের একটি মাদার ট্রি উদ্ধার করেছে। রেঞ্জ কর্মকর্তা মো: ইব্রাহিম জানান, উদ্ধার করা মাদার ট্রির বাজারমূল্য লাখ টাকার উপরে হবে।