সিআইডি পুলিশ পরিচয়ে ছিনতাই
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০১৩, ২১:০৬
সিআইডি পুলিশ পরিচয়ে সিরাজদিখানে নরেন দত্ত নামের এক ব্যক্তির কাছ থেকে সাড়ে ৫ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে ৬ দুর্বৃত্ত।
সোমবার উপজেলার কেয়াইন ইউনিয়নের রড়ইহাজি গ্রামের নরেন দত্ত ন্যাশনাল ব্যাংক সিরাজদিখানের নিমতলা শাখা থেকে সাড়ে ৫ লাখ টাকা উত্তোলন করেন। এরপর সে বাড়ি ফেরার পথে একটি সাদা মাইক্রোবাসে চড়ে ৬ যুবক নিজেদের সিআইডি পুলিশ পরিচয় দিয়ে নরেন দত্তকে গাড়িতে তুলে নেয়।
পরে তাকে বিভিন্ন এলাকায় ঘুিরয়ে সাড়ে ৫ লাখ টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরের কাছে নামিয়ে দেয়। এদিকে দুর্বৃত্তদের হুমকির ভয়ে নরেন দত্ত থানায় কোন অভিযোগ দাখিল করেনি।