সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবিরকে দুদকে তলব
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০১৩, ২১:৩৪
ঢাকা সাংবাদিক সমবায় সমিতি লিমিটেডকে বাজার মূল্যের চেয়ে কম মূলে প্লট বরাদ্দ দিয়ে ৩৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আলমগীর কবিরকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার কমিশনের নিয়মিত বৈঠকে সাবেক এই প্রতিমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করার সিদ্ধান্ত হয়। দুদক সূত্রে জানা গেছে, আগামী ২৯ সেপ্টেম্বর সকাল ১০টায় সেগুনবাগিচায় অবস্থিত সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-২ এ তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। সোমবার সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-২ থেকে আলমগীর কবিরের ঠিকানায় চিঠি দেয়া হয়েছে।