বঙ্গবন্ধু মেডিক্যাল ভার্সিটিতে কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০১৩, ২১:৩৬
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিকস-এর সহায়তায় ইন্টারনাল মেডিসিন বিভাগের উদ্যোগে ‘ইন্ট্রডাকশন টু বায়োমেডিক্যাল রিসার্চ ইন মেডিসিন শীর্ষক আট দিনব্যাপী কর্মশালা শেষ হয়েছে। গত ১৫ সেপ্টেম্বর কর্মশালার উদ্বোধন করে অত্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত।
কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ্ এন্ড ইনফরমেটিকস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ শরিফুল ইসলাম এবং ইন্টারনাল মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এম এ জলিল চৌধুরী যৌথভাবে কর্মশালাটির আন্তঃবিভাগীয় শিক্ষা বিনিময়ের বিষয়ে আলোকপাত করেন। মঙ্গলবার কর্মশালায় অংশ নেয়া ১০০ জন শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের মধ্যে সনদ বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. মো. রুহুল আমীন মিয়া।
এ সময় মেডিসিন অনুষদের ডীন অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ এবং পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিকস বিভাগের ডীন অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। -প্রেস বিজ্ঞপ্তি