ফরিদপুরে শেখ জামাল স্টেডিয়ামের উদ্বোধন আজ
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪৫
ফরিদপুর সদরে বঙ্গবন্ধুর পুত্র শেখ জামালের নামে স্টেডিয়ামের উদ্বোধন হবে আজ। এই উপলক্ষে আজ বিকালে একটি প্রীতি ম্যাচেরও আয়োজন করা হয়েছে। ঢাকা মোহামেডান এবং শেখ জামাল ধানমন্ডি ক্লাব প্রীতি ম্যাচে মুখোমুখি হবে। এরই মধ্যে দুই ক্লাব ফরিদপুরে পৌঁছেছে। স্টেডিয়ামের উদ্বোধন ঘিরে এলাকায় উত্সব মুখর পরিবেশ বলে জানা গেছে। ফরিদপুর জেলা স্টেডিয়ামটিকে নতুন নামে নামকরণ করা হয়েছে বলে গেছে। বাফুফে, মোহামেডান এবং শেখ জামাল ধানমন্ডি ক্লাবের নীতি-নির্ধারকরা আজ ফরিদপুরে পৌঁছাবেন।