গাংনী উপজেলা বিএনপি অফিসে হামলা ভাংচুর

মেহেরপুরের গাংনী উপজেলা বিএনপি অফিসে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। বিএনপি তরফে অভিযোগ করা হয়েছে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এই হামলা চালায়। জেলা বিএনপি সভাপতি ও মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য আমজাদ হোসেন জানান, নেতাকর্মীদের নিয়ে দলীয় কার্যালয়ে বসেছিলাম। অফিস থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগ নেতা ও পৌর মেয়র আহম্মদ আলীর নেতৃত্বে বিএনপি অফিসে হামলা চালানো হয়। গাংনী থানার ওসি মাছুদুল আলম জানান, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।