উল্লাপাড়ায় আওয়ামী লীগ নেতাসহ ২ জনকে অপহরণ

উল্লাপাড়ায় আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম মাস্টার ও মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনকে মুক্তিপণের টাকার দাবিতে একদল দুর্বৃত্ত অপহরণ করেছে। মঙ্গলবার সকালে অপহূতদের পরিবারের কাছে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ প্রশাসন ও উল্লাপাড়ায় তোলপাড় শুরু হয়েছে।