মৃত্যুবার্ষিকী

জালাল উদ্দিন তালুকদার নেত্রকোনার দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও নেত্রকোনা-১ আসনের (দুর্গাপুর-কলমাকান্দা) সাবেক এমপি মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন তালুকদারের আজ প্রথম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে তার বাসভবনে মিলাদ মাহফিল, দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। রৌশন আখতার বেগম সাবেক সরকারি কর্মকর্তা মরহুম আশরাফুল হোসেনের স্ত্রী রৌশন আখতার বেগমের ৭ম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে আজ মরহুমার ছোট ছেলে নাজমুল হাসানের (টিপু) বসুন্ধরার বাসভবনে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। মাহফিলে আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।